28/08/2026 : 8:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৮ মার্চ ২০২১:


দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। অতীতে শান্তিনিকেতনের বিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাট্য অভিনয় করা হতো। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব, বসন্ত উৎসবের আকার নেয় ।

আমরা জানি বসন্ত মানেই হলো দোলযাত্রা দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বলে বিবেচিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন।

আজ বসন্ত উৎসবের রঙে রাঙা হয়ে বসন্ত উৎসবের আনন্দে মাতলেন পূর্ব বর্ধমান জেলার, বোয়াইচন্ডী অন্তর্গত সুরবিতান কলা কেন্দ্রের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গ্রামবাসীরা । সকাল থেকেই যেন উৎসবের চেহারা, বেজে ওঠে সেই চেনা গান, ” ওরে গৃহবাসী” “খোল দ্বার খোল লাগলো যে দোল “। নানান রঙের আবিরের দ্বারা বসন্ত উৎসব যেন একটা আলাদা চেহারায় প্রস্ফুটিত ।

Related posts

বর্ধমান শহরে ১১০ জন করোনা আক্রান্ত, পূর্ব বর্ধমানে ২৭৩

E Zero Point

মহা ষষ্ঠীর সকালে ভোরের আলো সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

এমপিএলঃ অন্নপূর্ণা ফার্নিচার মেমারি, বোলপুর একাদশ সেমিফাইনালে

E Zero Point

মতামত দিন