15/07/2026 : 12:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খণ্ডঘোষ ব্লকে বিজেপির সাংবাদিক বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ১ এপ্রিল ২০২১:


আজ পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ জেডপি৫  এর পক্ষে একটি সাংবাদিক বৈঠক হয় আজ । উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, অসিত চৌধুরী, খণ্ডঘোষ বিজেপি অবজারভার, লিটন দলুই- কো অবজারভার, পিন্টু সাম, কো কনভেনার । সাংবাদিক দের মুখোমুখি হয়ে অসিত চৌধুরী বলেন”বৈঠক ডাকার মূল কারণ হচ্ছে খণ্ডঘোষ বিধানসভার ১ থেকে ৫ নম্বর অঞ্চল রয়েছে; তার মধ্যে ৫ নম্বর অঞ্চলে আমাদের পার্টির বিভিন্ন ব্যানার গুলো তৃণমূল দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলেছে।

ভোটের মুখে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি, কিন্তু তৃণমূল দুষ্কৃতীর সেগুলো ছিঁড়ে দিচ্ছে; পুলিশ কে মৌখিক ভাবে জানানো সত্ত্বেও পুলিশ এটিকে প্রশ্রয় দিচ্ছে। এছাড়া আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানাবো। এগুলি যদি ঠিক না হয় তাহলে আমরা ব্যাপক আন্দোলনে নামবো । গণতান্ত্রিক দেশে সুষ্ঠুভাবে ভোট হোক এটাই চাই।”

Related posts

টানা বর্ষনের কারনে বর্ধমানে ভেঙে পরলো বাড়ি

E Zero Point

অশান্তির জেরে গৃহবধূকে কাটারি দিয়ে আঘাত

E Zero Point

শোয়ার ঘর থেকে এক বেসরকারি হাসপাতালের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন