জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, অতনু ঘোষ, মেমারি, ১২ মে ২০২১:
বড়ো কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে গোটা বিশ্ব। করোনার জেরে কার্যত বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান ও ধর্মীয় অনুষ্ঠানেও রয়েছে একাধিক বিধি নিষেধ। বর্তমানে রমজান মাস চলছে, একদিন পরে আসতে চলেছে খুশির ঈদ কিন্তু, সমসাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশের কথা মাথায় রেখেই রমজান শেষে ঘরে বসেই নামাজ পড়ার আবেদন জানায় দেশের মুসলিম সংগঠনগুলিও। হবেনা ৫০ জনের বেশি একসাথে নামাজ পড়াও। রোজার শেষে ইফতারের আনন্দ অনেকটাই কম। এইরকম অবস্থায় দাঁড়িয়ে একদিন পরই পালিত হতে চলেছে খুশির ঈদ।
বুধবার ২৯ তম রোজা। এই ২৯ তম রোজার দিন বেশ কিছু মুসলিম সংখ্যালঘু রোজা রাখা মানুষদের ইফতার করালেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মেমারি ১ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি। এদিনের ইফতার পার্টিতে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষেরা হাতে হাত লাগান।

ইফতার পার্টির আয়োজক নিত্যানন্দ ব্যানার্জী জানান বৈশ্বিক মহামারী করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল আমাদের দেশ তথা রাজ্য। এমতাবস্থায় আমরা মহান স্রষ্টার কাছে এই ইফতার ও নামাজের মাধ্যমে প্রার্থনা করলাম যাতে মানুষ আবার স্বাভাবিক জীবন যাপন নির্বাহ করতে পারে।
প্রায় পঞ্চাশজন রোজদার নুদিপুর মাদার টেরিজা নার্সিংহোম এর নিকট উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সাথে ইফতার করে নামাজ পড়েন এবং নামাজ শেষে খাবার গ্রহণ করে আজকের রোজা সমাপ্ত করেন।




