04/08/2026 : 12:32 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ- ফেসবুকে পোষ্ট ভাইরাল

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৮ জুন ২০২১:


বিধানসভার ভোট মিটে যাওয়া প্রায় দু’মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা মিলেনি ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর।

আর তাঁকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ নিখোঁজ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের হাস্যকৌতুক আকারে লেখা ছবি পোস্ট করে ভাইরাল করেছে। যাকে ঘিরে মালদার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে।

এমনকি বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি, আবার কোথাও উল্লেখ করা হয়েছে করোনার অক্সিজেনের প্রয়োজন হলে দিল্লিতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য। এমনকি ভাইরাল হওয়া এই সব পোস্টে বিধায়কের দিল্লি ঠিকানার একটি মোবাইল নম্বরও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। এই পোস্টকে ঘিরেই এখন রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে।


ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে চরম কটাক্ষ করেছে।

Related posts

বসিরহাটের আম্ফান পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন গাইঘাটার বাম ছাত্র-যুবরা

E Zero Point

আজ পূর্ব বর্ধমানে ৫৩ জন করোনা আক্রান্তঃ লকডাউন উঠতেই বর্ধমান ও মেমারিতে রাস্তায় মানুষের ঢল

E Zero Point

তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে এলেন টলিউড সুপারস্টার দেব

E Zero Point

মতামত দিন