27/08/2026 : 1:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমগরাহুগলি

উস্থি হুগলী জেলা সংগঠনের রক্তদান শিবির মগরাতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মগরা,  ২৬ জুলাই ২০২১:


উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের হুগলি জেলা শাখার আয়োজনে আজ সোমবার ২৬শে জুলাই রাজ্যের উনিশটি জেলাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল।মগরাগজ্ঞ বাজারে, শিক্ষক শিক্ষিকা ছাড়া ও বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দু জন মহিলা সহ এদিনে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান কোভিড পরিস্থিতি ও প্রচন্ড গরমের কারণে রাজ্যজুড়ে রক্তের চাহিদা তুঙ্গে এই অবস্থায় এমন শিবির রক্তের সংকট মোচনে প্রভূত সহযোগিতা করবে বলেই উদ্যেক্তরা জানালেন। হুগলি জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক শিক্ষিকারা এদিনের শিবিরে উপস্থিতি হয়েছিলেন।

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্যের সহ-সম্পাদক তন্ময় ঘোড়ুই বললেন-“রজ্যেজুড়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবির থেকে প্রায় তেরোশো ইউনিট রক্ত সংগৃহীত হবে।” উপস্থিত ছিলেন জেলার কার্যকারী সভাপতি সুমন্ত দাস , জেলা কনভেনার বিভাস কুন্ডু প্রমুখ,পান্ডুয়া লায়ন্স ক্লাব এদিনের রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করে।

Related posts

প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সাধারণ সভা মেমারিতে

E Zero Point

চা চক্রের মাধ্যমে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের জনসংযোগ

E Zero Point

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

মতামত দিন