14/09/2026 : 3:58 PM
অন্যান্য

পূর্ব বর্ধমানের শ্মশানের প্রতীক্ষালয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৬ জুলাই ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর নতুন গ্রামের শ্মশানের প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দাবি স্থানীয় মানুষজনদের। স্থানীয় সুত্রে খবর ওই মৃত যুবকের নাম জয়াদ্রত মুখার্জি, তার বয়স ৩৭ বছর। বাড়ি ভাতারের নতুন গ্রামে। দীর্ঘদিন সে হরিনাম সংকীর্তন করত বিভিন্ন এলাকায়। সে অবিবাহিত ছিল।


গত বৃহস্পতিবার সে বাড়ি থেকে যায় হরিনাম সংকীর্তন করতে। তারপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে গ্রামের কিছু মানুষজন তাকে পড়ে থাকতে দেখে গ্রামের শ্মশানের প্রতীক্ষালয়। এই খবর গ্রামে ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।খবর দেয়া হয় ভাতার থানার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।


এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ জানানো হয়নি ভাতার থানায়। কি কারণে তার মৃত্যু ঘটেছে সে বিষয়ে তদন্ত করেছে পুলিশ।

Related posts

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~নির্মাল্য পাণ্ডে | অশোক কুমার ভট্টাচার্য | সেখ আব্দুল মান্নান | স্বপ্না চক্রবর্তী | মিরাজুল সেখ | করকাশ্রী চ্যাটার্জী ~

ezeropoint +91 7797331771

তৃণমূল গরীব ক্ষেতমজুের বেকার সন্তানদের লেঠেল করে তুলেছেঃ প্রাক্তণ সাংসদ শাহীদুল হক

ezeropoint +91 7797331771

চলন্ত বাসের মধ্যে কুপিয়ে খুন, গ্রেপ্তার খুনি যুবক

ezeropoint +91 7797331771

মতামত দিন