27/08/2026 : 12:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

লরির ধাক্কায় মৃত্যু হনুমানের অন্তিমক্রিয়া মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ১৯ অগাষ্ট ২০২১:


লরির ধাক্কায় মৃত্যু হল এক হনুমানের সৎকাজের জন্য এগিয়ে এলো স্থানীয় যুবকরা । ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় মাঝের গ্রাম বাজার সন্নিকট ক্যানেল ব্রিজের ধারে।


হঠাৎই একটি বেপরোয়া ট্রাক কাটোয়া দিক থেকে মেমারি দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই হনুমানটিকে ঘটনাস্থলে মারা যায়, ট্রাকচালক ট্রাকটিকে নিয়ে পলাতক।

দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকা পর স্থানীয় বেশ কিছু যুবক মাঝের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমন্ত রায় উদ্যোগে অরুন হাজরা চিরঞ্জিত রায় ,কৌশিক মাঝি, অভি রায় সহ বেশ কিছু এলাকার যুবক ও মাঝের গ্রাম বাজারের ব্যবসায়ী বৃন্দ ওই মূত হনুমানটি কে সৎকারের জন্য উদ্যোগী হয় । হনুমানটিকে এদিন সন্ধ্যায় ধাত্রীগ্রামে গঙ্গায় অন্তষ্টি করনের জন্য হরিনাম কীর্তন এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধাত্রীগ্রাম এ গঙ্গা ঘাটে

Related posts

পথ কুকুরদের র‍্যাভিশ ভ্যাকসিন প্রদান মেমারিতে

E Zero Point

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে ৫০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলকোটে

E Zero Point

তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ওসি রাম সাহা

E Zero Point

মতামত দিন