01/03/2026 : 8:00 PM
আমার বাংলা

পথ কুকুরদের র‍্যাভিশ ভ্যাকসিন প্রদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৮ সেপ্টেম্বর ২০২৫ঃ


আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’  আগামী ২০৩০ সাল পর্যন্ত ডেড লাইন দিয়েছে, বিশ্বকে জলাতঙ্ক মুক্ত করতে হবে। গোটা বিশ্বে প্রতিবছর সত্তর হাজার মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে। তার মধ্যে ভারতে সব থেকে বেশি। তাই লুই-পাস্তুর যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন পোষ্য কুকুর বিড়ালদের যদি সেই টিকা নিয়মিত করানো হয়, তাহলে জলাতঙ্কের ভয় থাকেনা।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ৩০ টি পথকুকুরের উপর অ্যান্টি র‍্যাভিশ ভ্যাকসিন প্রদান করা হলো প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে। রাজ্য সরকারের ডিরেক্টর ওফ অ্যানিমেল এন্ড রিসোর্স এণ্ড অ্যানিমেল হেল্থের অন্তর্ভুক্ত অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গাইনেজেসন মেমারি প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহাজাদা আলম বলেন, কুকুর কামড়ালে অ্যান্টি র‍্যাভিশ ভ্যাকসিন নিতে বলা হয়। কিন্তু কুকুরদের যদি টিকা নেওয়া থাকে তাহলে জলাতঙ্ক হবার সম্ভাবনা থাকেনা। তাই প্রয়াসের পক্ষ থেকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হয়।

তিনি আরও জানান, পরবর্তিতে শহরের আরও পথ কুকুরদের এই ভ্যাকসিন দেওয়া হবে। র‍্যাভিশ মুক্ত সমাজ গড়ে তুলতে এই প্রচেষ্টা আমাদের ধারাবাহিক উদ্যোগের একটি অংশ।  মানুষ ও প্রাণী—দু’পক্ষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলতে থাকবে।

Related posts

পথশ্রী অভিযানে মঙ্গলকোটে ২টি রাস্তা উদ্বোধন

E Zero Point

বিশ্বজুড়ে অতিমারী শিক্ষক আজ বাড়ি বাড়িঃ মেমারির শিক্ষক অশোক চক্রবর্তী

E Zero Point

অবহেলার পাত্র রাজ্য, কলকাতা ও বাগডোগরার মধ্যে মাত্র ১টি বিমান, ট্রেনেও প্রায় একি!

E Zero Point

মতামত দিন