15/07/2026 : 8:09 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিযায়ী শ্রমিকদের পাশে বাম গন সংগঠন

 আলেক শেখ, কালনা, ১৬ জুনঃ কোয়ারান্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো ছাত্র, যুব এবং শ্রমিক সংগঠন।    মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সি আই টি ইউ-এর কালনা-২ আঞ্চলিক কমিটির  উদ্যোগে  ১০ টি কোয়ারান্টিন সেন্টারের আবাসিকদের রান্না করা ও শুকনো খাবার দেওয়া হয়।  সেন্টারগুলো হল–  পূর্ব সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের  সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়, মাঠেরপাড়া প্রাথমিক বিদ্যালয়, কুলিয়াদহ  এসএসকে,  হাসপুকুর প্রাথমিক বিদ্যালয়, দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়, শ্বাসপুর মধ্য এসএসকে ও শ্বাসপুর স্কুল পাড়া প্রাথমিক বিদ্যালয়।    বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের   বালিন্দর, জয়রামপুর ও টোলা  এই তিন গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়গুলি।

                                        

Related posts

পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের সামিল করল প্রেস ক্লাব

E Zero Point

মেমারিতে শিক্ষক দিবস পালন

E Zero Point

প্রদীপ প্রজ্বলনে মায়ের পুজোর উদ্বোধন করলেন বিধায়ক

E Zero Point

মতামত দিন