26/02/2026 : 3:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

রায়না বিধানসভার প্লাবিত এলাকা পরিদর্শনে বিধায়িকা শম্পা ধারা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


বিগত গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানে টানা বৃষ্টিপাত তার উপরে আবার ডিভিসির জল ছেড়েছে। জোড়া বিপর্যয়ে বিপর্যস্ত সাধারণ মানুষ। বৃষ্টির জল এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এবার রায়না বিধানসভার প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা।

তিনি জানান, মানুষকে বিপদমুক্ত রাখার জন্য ডিভিসির একটা ক্যানেল খুলে দেওয়া হয়েছে। এছাড়াও রায়না দুই নম্বর ব্লকের বড়োবৈনানেও কিছু এলাকা জলের তলায়। সেখানেও যাবেন বিধায়িকা।

রায়না এক নম্বর ব্লকের হিজলনা, মুগুরা অঞ্চলেও বেশ কিছু বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। সেখানেও পরিদর্শনে যাবেন বিধায়ীকা সম্পা ধারা। জলে যন্ত্রণায় ভুক্তভোগী মানুষগুলার জন্য ত্রিপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তিনি। আপাতত বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

Related posts

মাস্ক মাস্ট – বর্ধমানের রাস্তায় নিয়ম ভাঙার খেলায় মত্ত মানুষ

E Zero Point

অবহেলার পাত্র রাজ্য, কলকাতা ও বাগডোগরার মধ্যে মাত্র ১টি বিমান, ট্রেনেও প্রায় একি!

E Zero Point

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন