30/07/2026 : 2:39 AM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

শ্রী শ্রী মা মনসার বাৎসরিক পুজো বিষকোপা গ্রামে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ সেপ্টেম্বর ২০২৫ঃ


মেমারি দু’নম্বর ব্লকে অন্তর্গত বিষকোপা গ্রামে ১৩৩৩ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে এক সময় কলেরা মোহামারি ও সর্প দংশনে বহু মানুষের প্রাণঘাতী হয়ে ছিল বলে জানা যায়। তখন থেকে এই শ্রী শ্রী মা মনসা মায়ের প্রতিষ্ঠা করে ছিলেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ। মেমারি দু’নম্বর ব্লকে বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিশকাপা গ্রামে প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক শ্রী শ্রী শ্রী মা মনসা পূজো হয়।

রবিবার সকাল থেকে মন্দির চত্বরে বিশেষ পুজো, হোম যজ্ঞ, অষ্টপ্রনাম সহও বলিদান প্রথা আছে বলে জানালেন ।পাশাপাশি আজ সন্ধ্যাকালীন যাত্রা পালা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান। ৮ থেকে ৮০ সকলে আনন্দে মেতে উঠেছেন।

এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য, পুজো কমিটির সদস্য অরূপ রতন ঘোষ, কুন্তল পান, উদয়, কৃষ্ণ,কান্ত, ভোলা উপাহ,সহ সকল গ্রামবাসী ও ভক্ত বৃন্দ।

 

Related posts

প্রতিদিনের যে ৭ বদঅভ্যাস মস্তিষ্কের ক্ষতি করে

E Zero Point

জানেন কি আজ আপনার শুভ সংখ্যা কি ও কেমন যাবে বৃহস্পতিবার

E Zero Point

নিদ্রাহীনতাও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়: গবেষণা

E Zero Point

মতামত দিন