18/07/2026 : 4:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ৭২ লক্ষ টাকা উদ্ধার যাত্রীবাহী বাস থেকে, গ্রেপ্তার ৪

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, এম. কে. হিমু, ১২ সেপ্টেম্বর ২০২৫ঃ


মেমারিতে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে মেমারি থানার পুলিশ পালসিট টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। থানা সূত্রে জানা যায় যাত্রীবাহী বেসরকারি বাসটি ভাগলপুর থেকে কলকাতা যাচ্ছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পালসিট টোল প্লাজায় হানা দেয় বাসে।

তল্লাশিতে দুটি ব্যাগ থেকে বিপুল পরিমানে টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। বাকি যাত্রী দের অন্য বাসের ব্যবস্থা করে দেওয়া হয়। ধৃতদের নাম যাত্রী শম্ভুনাথ বার্মা, চালক বাবলু দাস ও চালক নবীন কুমার সিং, খালাসি কৃষ্ণ দাস। ধৃতরা সকলে বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের শুক্রবার দুপুরে বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ। বিহারের বিধানসভা ভোটের আগে এত বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এলো, কলকাতায় কার কাছে পৌঁছনোর উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related posts

পাঠ্যপুস্তকে বর্ণবিদ্বেষী শিক্ষা, সাসপেন্ড করা হল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের দুই শিক্ষিকা

E Zero Point

পণের দাবিতে এক নববধূকে খুন করার চেষ্টা

E Zero Point

পরিযায়ী শ্রমিকদের জন্য কংগ্রেসের স্মারকলিপি মেমারিতে

E Zero Point

মতামত দিন