14/09/2026 : 11:20 AM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

শ্রী শ্রী বাবা পঞ্চানন ও শ্রীশ্রী মা মনসা বাৎসরিক পুজো বিজুরে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১২ সেপ্টেম্বর ২০২৫ঃ


শুক্রবার সকাল থেকে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকের বিজুর দু’নম্বর অঞ্চলের অন্তর্গত দখলপুর গ্রামে দুর্গাপূজার আগে পঞ্চমী তিথিতে বহু প্রাচীন শ্রী শ্রী বাবা পঞ্চানন ও শ্রী শ্রী মা মনসা পূজা সম্পন্ন হয়।

বাবা পঞ্চানন ও মা মনসা মন্দিরে নিষ্ঠা সহকারে নিয়ম-নীতি মেনে এই বিশেষ পুজোয় গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। এই পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামেঘর মেলাও বসে।

এদিন পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুজো কমিটির ম্যানেজার মৃত্যুঞ্জয় পাল, কোষাধক্ষ চঞ্চল পাল, পুরোহিত কালিদাস ভট্টাচার্য, গোপাল ভট্টাচার্য, সভাপতি মহাদেব পাল, প্রাক্তন ম্যানেজার গণপতি পাল পুজো কমিটির সকল সদস্য গ্রামবাসী ও ভক্তবৃন্দ।

Related posts

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

জেনে নিন ঈদে মিলাদুন্নবী কেন পালন করা হয়

ezeropoint +91 7797331771

শনিবারের রাশিফল ও শুভ সংখ্যা

মতামত দিন