26/08/2026 : 9:35 PM
আমার বাংলামুর্শিদাবাদ

শিক্ষক দিবসের আগের দিন বিদ্যালয়ে চুরি!!!

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৫ সেপ্টেম্বর ২০২১:


দেশ যখন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে স্মরণ করে শিক্ষক দিবস পালনে প্রস্তুতি নিচ্ছে ঠিক তার আগের দিন শিক্ষার আঁতুরঘর প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হয়ে গেলো।

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত নওদাগ্রামে নওদা মহাকালী বিবি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রাত্রে চুরির ঘটনা ঘটে।

সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় নওদা বিবি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের গোটা বিল্ডিংয়ের ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথি ও মিড ডে মিলের সরঞ্জাম চুরি যায়।

শুধু প্রাথমিক বিদ্যালয়েই নয় একই সময়ে নওদা সার্বজনীন কালী মন্দিরেও  চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে ঘন্টা, অলংকার, আসবাবপত্র এবং প্রণামী বাক্স টাকা চুরি গেছে।

স্থানীয় বাসিন্দারা বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক সূত্রে স্থানীয় বাসিন্দাদের অনুমান দুই জায়গা থেকে প্রায় দুই লক্ষ টাকার বেশি মূল্যের জিনিস চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। একদিনে পরপর দুই জায়গায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়।



Related posts

আগামী দিন হয়তো অন্য কোন মেয়ের ক্ষতি করতোঃ মিমি চক্রবর্তী

E Zero Point

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন