12/07/2026 : 10:20 PM
আমার বাংলাউত্তর বঙ্গদক্ষিণ দিনাজপুর

পুজোর আগে ডেকোরেটর সংগঠনের রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক

জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর ২০২১:


দীর্ঘ করোনা আবহের জন্য মিলছেনা বড় বড় জনসমাগম এবং অনুষ্ঠানের অনুমতি। আর এরই মাঝে চরম সংকটে পড়েছেন ডেকোরেটর, লাইট মাইক ক্যাটারিং শিল্পের সাথে যুক্ত মানুষজন। উল্লেখ্য করোনা আবহের মাঝে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনো পর্যন্ত। আর সেকারণেই সরকারি বিধি নিষেধের গেরাকলে পড়ে ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন সারা রাজ্যের ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত মানুষজন।

অবিলম্বে বিধি নিষেধ উঠিয়ে নেওয়া, MSME দপ্তর এর মাধ্যমে স্বল্প সুদে দুঃস্থ ডেকোরেটরের অনুদান প্রদান এবং ডেকোরেটর শিল্পের উপর আরোপিত উচ্চহারে জিএসটি কমানোর দাবি সহ একাধিক দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি। সেই ধর্মঘটকে সফল করতেই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লক সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার ডেকোরেটর ব্যবসা সাথে যুক্ত বহু মানুষ জন উপস্থিত হয়েছিলেন।



Related posts

কালনা বিজ্ঞান কেন্দ্রের বিনামূল্যে সবজিবাজার

E Zero Point

বিটরা উদয়ণ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

E Zero Point

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন