26/08/2026 : 11:29 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

কন্যাশ্রীর রাজ্যেঃ পর পর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৪ সেপ্টেম্বর ২০২১:


পর পর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। আশঙ্কজনক অবস্থা ওই বধূকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আক্রান্ত বধূর পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত বধূর নাম অলোকা মণ্ডল(‌২২)‌। ইংলিশবাজার থানার বিনপাড়ায় বাড়ি তাঁর। অভিযুক্ত স্বামী গোপাল মণ্ডল সবজি বিক্রেতা।

বছর তিনেক আগে তাঁগের বিয়ে হয়। তাঁদের ২ কন্যা সন্তান রয়েছে। ১ বছর ৬ মাসের অনুশ্রী ও ৮ মাসের আরেক কন্যা সন্তান। পরিবারের লোকেদের অভিযোগ, পর পর ২ কন্যা সন্তান হওয়ায়া তাঁদের মেয়ের ওপর চরম অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অলোকা রান্না করছিলেন। ওই সময় অভিযুক্ত স্বামী ও শাশুড়ি অহোলা মণ্ডল চড়াও হয় অলোকার ওপর। হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় অলোকাকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।



Related posts

করোনা যোদ্ধা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মানপ্রদান

E Zero Point

বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর বিক্ষোভের মুখে মন্ত্রী স্বপন দেবনাথ, চাকরির আশ্বাস দেওয়া হয়

E Zero Point

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

E Zero Point

মতামত দিন