13/07/2026 : 2:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বেআইনি ভাবে গাছ কাটা চলছে মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১৪ জুন ২০২২:


পূর্ব বর্ধমানের মেমারিতে লাগাতার গাছ কেটে ফেলার অভিযোগ উঠে আসছে প্রায় । এতে এক দিকে যেমন বেশ কিছু মুষ্টিমেয় ব্যাক্তির হাতে চলে যাচ্ছে সরকারি সম্পদ, পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য । ঠিক এভাবেই মেমারি থানার অন্তর্গত মালম্বাতে চলছিল গাছ কাটার কাজ ।

তার পরেই এলাকায় অভিযান চালায় বন দপ্তরের আধিকারিকরা। সোমবার মেমারি দু’নম্বর ব্লকের মালম্বাতে বেআইনিভাবে বেশকিছু কেটে ফেলা কাজ সিজ করল বনদপ্তর । সূত্র মারফত খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা অভিযান চালায় মালম্বাতে এবং সেখানে গিয়ে কেটে ফেলা বেশ কিছু গাছ সিজ করা হয় ।

এদিনের এই অভিযানে বনদপ্তরের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেমারি থানাপ অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ । প্রশাসন থেকে জানা যায় কে বা করা এই ভাবে গাছ কাটছে তা নিয়ে তদন্ত শুরু হবে।


Related posts

মেমারির গন্তারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

E Zero Point

মেমারির ক্ষুদে পড়ুয়ারা দিলেন “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর বার্তা

E Zero Point

আগমনীর হাসিতে মাতোয়ারা শিশুমন মগড়ায়

E Zero Point

মতামত দিন