31/05/2026 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

দুর্গাপুরে আয়োজিত হলো বিবেক উৎসব

জিরো পয়েন্ট নিউজ, দুর্গাপুর, ১২ জানুয়ারী ২০২৩:


আন্তরিক সাহিত্য পত্রিকা আয়োজন করলো চতুর্থ বর্ষের দুর্গাপুর বিবেক উৎসব, দুর্গাপুরের বিধাননগরের অরভিল পার্কে । স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান , প্রদীপ প্রজ্জ্বলন ,শিশুদের অঙ্কন প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যাপন করেন শতাধিক এলাকাবাসী।

অঙ্কন প্রতিযোগিতাতে প্রায় পঞ্চাশজন শিশুরা অংশগ্রহণ করে। পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও শিল্পীরা এসেছিলাম। শিশুদের স্বামীজির জীবন,বাণী ও আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করা হয় উৎসব মঞ্চ থেকে।

১২ ই জানুয়ারী পাঁচ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি চলে । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিক্ষাবিদ বিমল রায় ,অশোক সিংহরায়, সাহিত্যিক কালীপ্রসাদ দও, শিবদাস রুদ্র ,তরুণ সাহা, দুরদর্শন শিল্পী সুনীল কুমার মেহেতা, চন্দ্রা পাঁজা ,অর্চনা সিংহরায় , জয়া মোদক, পাঁচু গোপাল ব্যানার্জ্জী,পাপিয়া ভট্টাচার্য,রণজিৎ কুমার সিং , দীপ্তেন্দু বিকাশ কর ও আনন্দ লহরীর সদস্যরা।

অনুষ্ঠানের শেষে অঙ্কন প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী সকল শিশুকে উপহার ও বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় সহ পত্রিকার সাথে যুক্ত সকলে বিবেক উৎসবের মাধ্যমে সমাজকে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বার্তা দেন।

Related posts

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে মূর্তি স্থাপন এর সূচনা অনুষ্ঠান খণ্ডঘোষে

E Zero Point

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির উদ্যোগে আমফানের ত্রাণ বিলি দুই চব্বিশ পরগনায়

E Zero Point

ভাতারের পাটনা মরে মারুতির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫

E Zero Point

মতামত দিন