27/08/2026 : 1:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৬ এপ্রিল ২০২৩:


কেন্দ্রীয় জন বিরোধী নীতির প্রতিবাদে একটি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বুধবার বিকেলের সাতগেছিয়া বাজারে এই মিছিলটি মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোড পরিক্রমণ করে।

এরপর সাতগেছিয়া চৌমাথায় একটি পথ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ,১০০ দিনের কাজের টাকা বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ববৃন্দ।


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মেমারি২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু , মেমারি দু’নম্বর ব্লক মহিলা নেত্রী মধু ছন্দা রায়,মৎসের কর্মাধ্যক্ষ এমদাদ আলী খান , শেখ সিরাজুল মহসিন মন্ডল সহ অন্যান্যরা ।

 

 

Related posts

একটি মানবিক আবেদনঃ জীবনযুদ্ধে লড়াই করছে মেমারি যুবক

E Zero Point

বিহারের বন্যার হাত থেকে রক্ষা পেতে পশ্চিমবঙ্গে এসে মর্মান্তিক মৃত্যু শিশুর

E Zero Point

ওসির বদলে আইসি থানা হলো মঙ্গলকোট

E Zero Point

মতামত দিন