27/08/2026 : 4:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাথরুমে জলভর্তি বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১ মে ২০২৩:


বাথরুমে জলভর্তি বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরে ব্লকের অন্তর্গত বনপুর গ্রামে। মৃত ওই শিশুর নাম জুয়েনা রাফা খাতুন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
এই ঘটনার জন্যে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর মা ও আত্মীয়রা।

পরিবার সূত্রে জানা যায় বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন মা, সেই সময় মায়ের চোখ আড়াল করে বাথরুমে জল ঘাটতে ঢুকেপড়ে। মৃত শিশুটি আনুমানিক বয়স দেড় বছর। জুয়েনা রাফা খাতুন নামে এই শিশু কন্যাটি বাথরুমে থাকা জল ভর্তি বালতিতে পড়ে যায়। বালতির মধ্যে বেশ কয়েক মিনিট মাথা নিচু ও দুইটি পা উপরে থাকার ফলে ঘটনা স্থলেই মৃত্যু হয় বলে জনাযায়। মৃতার এক আত্মীয় বাথরুমে গিয়ে এই দৃশ্য দেখে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মন্তেশ্বর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পরে শিশুর আত্মীয়রা।

Related posts

ভোট শেষ, প্রতিশ্রুতি শেষঃ ভগ্নপ্রায় কাঠের ব্রিজ মেমারিতে

E Zero Point

নবনিযুক্ত ব্লক যুব সভাপতিকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

প্রধানমন্ত্রীর চিঠি বিতরণে বাধা সৃষ্টির প্রচেষ্টা গলসির পারাজে

E Zero Point

মতামত দিন