26/02/2026 : 3:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গুজরাতে মৃত নাবালকের দেহ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ মে ২০২৩:


রবিবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে একটি দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। জানা যায় মৃতের নাম দেবদাস মান্ডি, বয়স আনুমানিক ১৭ বছর, বাড়ি হুগলি জেলার ডিগসুই এলাকায়। সোমবার সকালে মেমারি থানা থেকে পরিবারকে খবর দেওয়া হলে তারা দেহ নিতে মেমারি থানায় উপস্থিত হয়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত দেবদাস মান্ডি কয়েকমাস আগে গুজরাতের রাজকোটে এক স্বর্ণব্যবসায়ী খন্যান নিবাসী ফিরোজের কাজে কাজ করতে যায়। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার গুজরাত থেকে ফোন করে জানানো হয় শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে মারা যায় দেবদাস মান্ডি। পরিবারকে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানাননো হয়। কিন্তু পরিবারের লোক তাদের সাথে আর যোগাযোগ করে উঠতে পারেনি। মৃতদেহটি যারা নিয়ে আসছিল তারা ফোনে সঠিক তথ্য দিচ্ছিলো না। দেবদাস মান্ডির পরিবার গোটা ঘটনার সঠিক তদন্তের দাবী করেছেন।

 

 

 

Related posts

কেন্দ্রের কৃষি বিল ও মনীষা বাল্মিকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারকেশ্বরে

E Zero Point

আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল রসুলপুরে

E Zero Point

পুজোয় দুঃস্থ মানুষের পাশে আলোকবর্তিকা

E Zero Point

মতামত দিন