30/08/2026 : 12:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মহিলা পরিচালিত রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩১ মে ২০২৩:


মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি নতুন বাসষ্ট্যান্ডে মহিলা পরিচালিত একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরা। বেসরকারী সংস্থা ক্যামরী থেকে রক্ত সংগ্রহ করা হয় বলে জানা যায়। মোট ৩২ জন রক্তদাতা রক্ত দেয় এই শিবিরে।

উদ্যোক্তা মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মানসুরা বেগম জানান, প্রচন্ড গরমে জেলায় রক্ত সংকট দেখা দেয় এমতাবস্থায় তারা মানুষের সুবিধার্থে এই রক্তদান শিবির আয়োজন করেছেন।

Related posts

মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

E Zero Point

বৈশাখী উৎসব কমিটির শিক্ষক দিবস

E Zero Point

পার্থিব দেহত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল

E Zero Point

মতামত দিন