30/08/2026 : 12:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানসাহিত্যসাহিত্য সংবাদ

পার্থিব দেহত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান,  ২ জুন ২০২১:


সাহিত্য জগতের আরও এক নক্ষত্র পতন। বর্ধমান নিবাসী বিশিষ্ট সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল বুধবার বৈকালে কলকাতার এক বেসরকারী হাসপাতালে পার্থিব দেহ ত্যাগ করলেন। তিনি কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

প্রায় তিন শতাধিক নারী সম্বন্ধীয় প্রবন্ধ, রান্নার বই, গল্প ও কবিতা প্রকাশ পেয়েছে এই মুসলিম লেখিকার। সাতের দশকের শেষের দিকে তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন। জিরো পয়েন্ট পাবলিকেশন থেকে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে তাঁর একটি স্বনির্বাচিত প্রবন্ধ সংকলন মুদ্রণে আছে।


গত একুশে ফেব্রুয়ারি মেমারি কবিতা উৎসবে তিনি কবিতা পাঠ করেন। তিনি ছিলেন জিরো পয়েন্ট প্রতিষ্ঠাতা সেখ আনসার আলির পরিবারের অভিভাবক স্বরুপ। তাঁর মৃত্যুতে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার পক্ষ থেকে আঞ্জু মনোয়ারা আনসারী ও শুভাশিস মল্লিক তাঁর পরিবার বর্গকে গভীর সমবেদনা জানিয়েছেন। বেগম সুরাইয়া কামাল মুসলিম মহিলা সাহিত্যিকদের মধ্যে এক অন্যতম প্রেরণা স্বরুপ। তাঁর অজস্র প্রবন্ধে মুসলিম নারীদের সামাজিক উত্থানের কথা বলা হয়েছে।

Related posts

মেমারি পৌরসভার নিজস্ব তহবিল থেকে বয়স্কদের ভাতা প্রদান

E Zero Point

মেমারিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

“ঘরে ঘরে তৃণমূল”

E Zero Point

মতামত দিন