30/08/2026 : 12:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিনা খরচে চোখের ছানি অপারেশনঃ আজই যোগাযোগ করুন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, সেখ সামসুদ্দিন, ৯ জুন ২০২৩:


আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারি ক্লাব হুগলি আই হসপিটাল এর ব্যবস্থাপনায় প্রকৃত দরিদ্রদের বিনা খরচে চোখের ছানি অপারেশন করাতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ জুন ২০২৩,রবিবার সকাল ৯টা হতে মেমারি মদিনা মার্কেট সংলগ্ন মামুন ন্যাশনাল স্কুলে এই চক্ষু পরীক্ষা শিবির করা হবে।
কেবলমাত্র চোখের ছানি পরীক্ষা হবে এবং নির্ণীত রোগীদের রোটারি আই হসপিটালে অপারেশন করানো হবে বলে জানানো হয় আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।
প্রায় তিনশত রোগীর চক্ষু পরীক্ষার ব্যবস্থা থাকবে। রোগীরা আগে এলে আগে দেখানোর সুযোগ পাবেন এই ভিত্তিতে ডাক্তারবাবুর দেখবেন। ওই তারিখে এলেই হবে আগে থেকে নাম লেখানোর প্রয়োজন নেই। বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে ৮৭৬৮৮২৫৫০০ ও ৯৩৭৮০১৯৫৫৮ মোবাইল নম্বরে।

Related posts

হাতুড়ে চিকিৎসকের বাড়িতে ডাকাতিঃ ৬ জনকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ

E Zero Point

কোভিড যোদ্ধা হিসাবে সাংবাদিকদের সংবর্ধনা দিল”সৃষ্টি ড্যান্স একাডেমী”

E Zero Point

দেশ বাঁচাওয়ের আওয়াজ কালনা মহকুমায়

E Zero Point

মতামত দিন