27/08/2026 : 7:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

এবার দুয়ারে দুর্নীতি

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ :


কাটোয়া সাংগঠনিক বিজেপি যুব মোর্চার তরফে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতন যুব আড্ডা কর্মসূচি শুরুর আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্বস্থলী স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে। মূলত যুবকদের একত্রিত করে বুথ লেভেল পর্যন্ত সংগঠন পৌঁছে দেওয়া, একই সাথে যুবকদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করাই মূল লক্ষ্য। সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে ভিন্ন নাম দিয়ে এ রাজ্যে রাজ্য সরকারের চালানোর বিষয়গুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে বিজেপি নেতৃত্ব।

একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, যুবকদের চাকরির ক্ষেত্রে বঞ্চনা, বিভিন্ন বিষয়গুলি সাংবাদিক সম্মেলনে উঠে আসে এদিন বুধবার। এ দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন কাটোয়া সংগঠনিক জেলার যুব মোর্চার জেলা সভাপতি স্বপন সরকার, জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ,৩,৪ ও ৫ নম্বর মন্ডলের যুব মোর্চার মন্ডল সভাপতি পিন্টু বাড়ুই, নিত্যানন্দ মিস্ত্রি, চিরঞ্জিত দত্ত, লিগাল সেল কনভেনার অরুণ সরকার, রিচার্জ এন্ড পলিসি ইনচার্জ সৌরভ রায়চৌধুরী সহ অন্যান্যরা।

Related posts

বড়দিনে “গ্রিণেথন”- সাইকেল ম্যারাথন

E Zero Point

উচ্চমাধ্যমিকের নম্বর বাড়ানোর দাবীতে শিক্ষকদের তালা, ভাঙ্গচুর

E Zero Point

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

E Zero Point

মতামত দিন