30/08/2026 : 11:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ জুলাই ২০২৪ :


মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কদম পুকুরের ক্যানেলের বাঁধ এলাকায়।

মঙ্গলবার সকালে এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বছর পঞ্চাশের খোকন বাগ । তবে খোকন বাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করে তার স্ত্রী গলাটিপে খুন করে পালিয়ে গেছে। খবর চাউড়াতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।


খবর দেওয়া হয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রতিবেশীরা মনে করছেন, খোকন বাগ নিত্য দিন মধ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত ।

গত কাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয়। রাগের বসেই হয়তো তার স্বামীর গলা টিপে খুন করেছে এমনটাই মনে করছেন প্রতিবেশীরা । তবে পোস্টমর্টেমের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এলাকাবাসীর দাবি এই ঘটনার পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুন।

Related posts

তেলবাহী ট্রাক উল্টে গেলো রাজ্য সড়কে

E Zero Point

কালনায় সর্বপ্রথম স্যানিটাইজার ট্যানেল

E Zero Point

৩২ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা শহরে

E Zero Point

মতামত দিন