22/09/2026 : 9:48 AM
আমার বাংলাপশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমানে আগুনে ঝলসে গেলো তিন নাবালক সহ এক শিশু কন্যা

জিরো পয়েন্ট নিউজ, পশ্চিম বর্ধমান, ১৩ নভেম্বর ২০২৪ :


পরিত্যক্ত গাড়ির একটি কেবিনের ভেতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক । বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করার সময় হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

গাড়ির ভেতর আটকা পড়ে ৪ জনেই।ওই নাবালক ও শিশু কন্যার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুই জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।যে ব্যক্তি তাদের উদ্ধার করে সেও অসুস্থ হয়ে পড়লে তাকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Related posts

হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী

ezeropoint +91 7797331771

হিজল অঞ্চলে তৃণমূলের প্রাক্তন বিধায়কের শীত বস্ত্র প্রদান

ezeropoint +91 7797331771

হাওড়ায় মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত

ezeropoint +91 7797331771

মতামত দিন