26/02/2026 : 10:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

১৮ বছর আগে বিয়ে, মেমারিতে ত্রিকোন প্রেমের সম্পর্কের জেরে মৃত্যু হলো গৃহবধূর

জিরো পয়েন্ট নিউজ – সুমন বিশ্বাস, মেমারি, ৫ জুলাই ২০২৫ :


শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি হাসপাতালে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত গৃহবধূর নাম অনিতা কুন্ডু। বয়স আনুমানিক ৩৪ বছর। বাড়ি মেমারি হাসপাতাল পাড়ায়। স্বামীর নাম সুমন কুন্ডু। ঘটনার পর থেকে স্বামী পলাতক। মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে দুপুর ২-৩০ নাগাদ ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।

পরিবারের পক্ষ থেকে মৃত অনিতা কুন্ডুর ছেলে সন্দীপ কুন্ডু জানায়,গত ২৬ শে জুন বৃহস্পতিবার তাঁর বাবা সুমন কুন্ডু বেধড়ক মারধর করে মাকে, প্রথমে লাথি, ঘুশি, চর মারা হয় পরে শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়, তড়িঘড়ি আহত অবস্থায় মেমারি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না দীর্ঘ এক সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর আজ শনিবার মৃত্যু হল অনিতা কুন্ডুর।

পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ১৮ বছর আগে ভালোবেসে বিয়ে হয় অনিতা কুন্ডু ও সুমন কুন্ডুর। সেই ভালোবাসার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। জানা যায় স্বামী সুমন কুন্ডুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অন্য এক মহিলার বিষয়টি জানতে পেরে যান স্ত্রী অনিতা কুন্ডু, এই নিয়েই ঝামেলা হয় দুজনের মধ্যে পুরো বিষয়টি নিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত স্বামী সুমন কুন্ডু ঘটনার পর থেকে পলাতক।

মৃতার ছেলে আরো জানায় বাবা মাকে মেরেছে তাই বাবার ফাঁসি চাই। পুরো ঘটনার তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ।

Related posts

আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন , আগষ্টের লকডাউনে আবার দিনক্ষণ পরিবর্তন

E Zero Point

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য মানুষের ভিড় সাতগেছিয়ায়

E Zero Point

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী সাংবাদিক সম্মেলন

E Zero Point

মতামত দিন