07/09/2026 : 7:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শিব ঠাকুর জিওর ৭.৩৫ একর দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৫ জুলাই ২০২৫ :


শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বেগুটে শিব ঠাকুর জিওর জমি পুনরুদ্ধার করলো গ্রামবাসীরা। মূলত বেগুট মিলন সংঘ দুর্গোৎসব কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে এলাকার শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয় আজ।

জানা যায় বেগুট মৌজায় ৫৫৪ খতিয়ান এ দাগ নাম্বার ১৭১,৯৪৬ ৯৪৭,৯৪৮,৯৬৬ ১৯১১, ১৯৬৬ ২০১২,২১৫০, ২১৬৯ মোট জমি ও পুকুর নিয়ে পরিমাণ ৭.৩৫ একর দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার করা হয়। গ্রামবাসীদের পক্ষে জয়দেব হাটি, জয়দেব মুখার্জী, উৎপল সামন্ত, চন্দন দত্তরা বলেন বিগত ৩০-৪০ বছর আগে দেবত্তোর সম্পত্তির অন্তর্ভুক্ত এই জমি ও পুকুর থেকে শিবের গাজন পূজা অর্চনা অনুষ্ঠান ও মন্দির সংস্কার করা হতো।

কিন্তু এর মাঝে বেশিরভাগ সেবাই রা কর্মসূত্রে বাইরে চলে যাওয়ায় ওই জমিগুলি কিছু অসাধু ব্যক্তির দখলে চলে যায়। এবিষয়ে গ্রামবাসীরা অবগত ছিলেন না তাই বিগত ৩০-৪০ বছর ধরে গ্রামবাসী চাঁদা দিয়ে শিবের গাজন আচার অনুষ্ঠান মন্দির সংস্কার করে আসছে।

জমির ব্যাপারে যখন গ্রামবাসীরা জানতে পারে তারা স্থানীয় বি এল আরও অফিস থেকে আর এস, সি এস, এলআর পর্চা সংগ্রহ করে। জানা যায় ১৯৫২ সালের জমির উচ্ছেদ আইন অনুযায়ী শিব ঠাকুর জিও নামে তৎকালীন সরকার বাহাদুর জমি হস্তান্তর করেন।

এমত অবস্থায় যারা জমি দখল করে আছে জমির কথা বলতে গেলে তারা বলেন জমিগুলো দস্তুর মতো পয়সা দিয়ে কিনেছে বলে জানায়। কিন্তু দেবোত্তর সম্পত্তি বিক্রি হয় না, পূর্বের সেবাইয়তরাও এ বিষয়ে কিছু জানে না। সম্প্রতী গ্রামবাসীরা মিটিং করে আইননত ব্যবস্থা নেয় আর সেই মোতাবেক শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয় আজ ।

Related posts

এস.আই সঞ্জয় সিং-এর পর আরও দুই কনস্টেবল করোনা আক্রান্ত মেমারি থানায়

ezeropoint +91 7797331771

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মেমারির সমাজসেবীরা

ezeropoint +91 7797331771

মেমারিতে পাঁচিল ও আলোর অভাবে বিঘ্নিত হাসপাতালের নিরাপত্তা

ezeropoint +91 7797331771

মতামত দিন