14/09/2026 : 6:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ৩০ ডিসেম্বর ২০২৫ঃ


হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে ফের একবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করল বর্ধমান জিআরপি থানা। থানার উদ্যোগে মোট ৩০টি হারানো মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে সেগুলি যথাযথ মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বর্ধমান জিআরপি থানার ওসি মলয় দাসের তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে যাত্রীদের হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান ও নিয়মিত তদন্ত চালিয়ে এই ডিভাইসগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

৩০ ডিসেম্বর বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই উদ্ধার হওয়া মোবাইল ও ট্যাবগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্ট মালিকরা।

বর্ধমান জিআরপি থানার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়েছে। পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে পুলিশি তৎপরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের গুরুত্বও নতুন করে তুলে ধরেছে এই ঘটনা।

 

Related posts

অবশেষে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি

ezeropoint +91 7797331771

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম

ezeropoint +91 7797331771

মতামত দিন