12/07/2026 : 6:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে জোরকদমে তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচার

জিরো পয়েন্ট নিউজ জামালপুর, ২৩ মার্চ ২০২৬:

তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে। গত কাল থেকেই অঞ্চলে অঞ্চলে কর্মী বৈঠক করছেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ সমস্ত ব্লক নেতৃত্ব।

আজ সকালে প্রথমেই জৌগ্রাম অঞ্চলে গিয়ে কর্মীদের সাথে বৈঠক করেন। ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, প্রাক্তন ব্লক সভাপতি অরবিন্দ ভট্টাচার্য্য, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মন্ডল, সোমনাথ চ্যাটার্জী সহ অন্যান্যরা।

প্রার্থী সহ উপস্থিত সকল নেতৃত্বকে বরণ করে নেওয়া হয়। ব্লক সভাপতি নিজের উদ্যোগে ও প্রার্থী নিজে সকল পুরানো কর্মীদের সাথে যোগাযোগ করে তাঁদের এই আজকের কর্মী বৈঠকে উপস্থিত করেন।কর্মীদের সাথে আলাপ চারিতার পর ব্লক সভাপতি প্রত্যেককে কঠোর নির্দেশ দেন। এই বিধানসভা নির্বাচনে দল তাঁদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে কারণ তাঁদের দাবী মেনে দল ভূমিপুত্র প্রার্থী করেছেন। ভূতনাথ মালিক গোটা ব্লকেই অত্যন্ত পরিচিত। সকলের সুখ দুঃখের সাথী। তাই তাঁকে এবারে রেকর্ড ভোটে জেতাতে হবে। আর তার জন্য সকলকে একজোট হয়ে মাঠে নামতে হবে। দলের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে সকলকে। চতুর্থ বারের মত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে গেলে জামালপুরে ভূতনাথ মালিক কে বিপুল ভোটে জেতাতে হবে।

এর পরে তাঁরা আবুঝহাটি ১ ও ২ অঞ্চলে যান। সেখানে দুই অঞ্চল সভাপতি তরুণ কুমার ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার , দুই প্রধান রমজান শা ও ঝর্না দাস, শ্যামল চ্যাটার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকল কর্মীরা একজোট হয়ে ভোট ময়দানে নেমে বিপুল ভোটে দিদির স্নেহ ধন্য ভূতনাথ মালিককে জেতাবার অঙ্গীকার করেন। ভূতনাথ বাবু বলেন দল তাঁর উপর ভরসা রেখে তাঁকে প্রার্থী করেছেন এর জন্য তিনি দলনেত্রী ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন জামালপুরে সেভাবে বিরোধীদের প্রভাব নাই। যেভাবে সারা রাজ্যের সাথে জমলপুরেও উন্নয়ন হয়েছে তাতে জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

Related posts

মানুষের দাবীঃ হোক কবরস্থানের পাঁচিল

E Zero Point

রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া এবার শ্রীরামপুরে

E Zero Point

এখনও পর্যন্ত ২০ কোটি… অর্পিতার ফ্ল্যাটে ইডির গণনা চলছে এখনও

E Zero Point

মতামত দিন