31/08/2026 : 12:34 AM
অন্যান্য

রেলওয়ে ষ্টেশনে মেমারি থানা থেকে অসহায় মানুষদের খাওয়ানো হল

বিশেষ সংবাদদাতা, মেমারিঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় মেমারি পুলিশের কঠোর রূপ যারা দেখেছেন, তাদের জন্য মেমারি পুলিশের দ্বিতীয় সেবামূলক রূপ দেখে নিন।  মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর উদ্দ্যোগে মেমারি রেলওয়ে ষ্টেশনে থাকা অসহায় মানুষদের খাওয়ানো হল। আজ রাতে পুলিশের একটি টিম এধরনের সেবামূলক কাজ এইঅসহায় মানুষদের মুখে হাসির রেখা এনে দেয়। নিত্যযাত্রীদের দানে এরা তাদের পেট চালায় কিন্তু করোনার প্রভাবে ট্রেনচলাচল বন্ধ। মেমারি থানা থেকে জানানো হয় যতদিন না লকডাউন উঠছে এই ভাবে তাদের সেবা করে যাবেন।

মেমারি থানাতে খাবারের প্যাকেট বানানো হচ্ছে। ছবিঃ নূর আহমেদ 

 

Related posts

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

জমিতে বিষ দেওয়ার ধান মেরে দেওয়ার অভিযোগে ভাতারে ব্যাপক উত্তেজনা

E Zero Point

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বঙ্গ কন্যা দিগন্তিকার বিশেষ মাস্ক আবিষ্কার | গবেষণায় দিগন্ত এনে দেবে বলে আশাবাদী বিজ্ঞানী মহল

E Zero Point