16/07/2026 : 11:07 PM
অন্যান্য

রমজান মাসে বিদ্যুৎ না থাকায় গলসি সাব স্টেশন অফিসে বিক্ষোভ

সেখ নিজাম আলমঃ রমজান মাসে প্রতিদিন বিদ্যুতের গোলযোগ হওয়ায় পুরসা গ্রামের রোজদাররা বিক্ষোভ দেখালেন গলসি সাব স্টেশনে। তাদের বক্তব্য প্রতি বছরেই রমজান মাসে বিদ্যুতের গোলযোগ হয়ে থাকে। কখনও ইফতার করার সময় বিদুৎ নেই আবার কখনও সেহেরি খাবার সময় বিদুৎ নেই।  এই গুরুত্বপূর্ণ রমজান মাসে এ হেন আচরণ বিদুৎ দপ্তরের কাছে আশা করা যায় না।  যদিও অফিসে কোন অফিসার ছিলেন না। তবে কর্মরত এক কর্মী জানান, বাইরে কাজ হচ্ছে। রাতের মধ্যে বিদুৎ পেয়ে যাবেন। আজ এক প্রকার সারাদিন বিদ্যুৎ না থাকায় গর্জে ওঠেন পুরসা গ্রামের বেশ কতক মানুষ। তাদের আরও বক্তব্য, রোজা মানে কঠোর কৃচ্ছসাধন। ক্ষুধা,পিপাসা নিবৃত্তি রেখে কঠোর সংযমের মাধ্যমে রোজাব্রত পালন করতে হয়। এই সময় নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য কতৃপক্ষকে নজর দেওয়া দরকার।

Related posts

বিগত ৬২ দিন ধরে আঁচলের আশ্রয়ে মেমারির পথবাসীরাঃ রমজানেও অসহায় মানুষের পাশে টিম আঁচল

E Zero Point

Casino Guide: From Registration to First Withdrawal

ezeropoint

মেমারি থানার দাঁদুড়ে মানুষের পাশে মান্নাত ফারর্মাস ক্লাব

E Zero Point

মতামত দিন