14/09/2026 : 4:40 PM
অন্যান্য

মেমারির সিমলা গ্রামের ২৫০ দুঃস্থ মানুষকে ত্রাণ বিলি

নূর আহামেদ, মেমারিঃ গত ১৭ মে মেমারি দুর্গাপুর অঞ্চলের সিমলা গ্রামে তারামা ইলেকট্রনিক্স ও ফার্ণিচারের উদ্যোগে ২৫০ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও লকডাউনের প্রথমদিন থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

তারামা ইলেকট্রনিক্স ও ফার্ণিচারের মালিক তুফান ঘোষ জানান যে, সিমলা গ্রামের হেমরাজ প্রাথমিক বিদ্যালয়টি তার দাদু স্থাপন করেছিলেন, তাঁরই স্মৃতি উদ্দেশ্যে এই ত্রাণ শিবির আয়োজন করা  হয়েছে। তিনি বলেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে বুদ্ধদেব ঘোষ, হিল্লোল মল্লিকের সহযোগিতা তিনি এই কর্মকান্ড করতে সক্ষম হয়েছেন। এলাকার বিভিন্ন সিভিক পুলিশ তাকে সুষ্ঠভাবে ত্রাণ বিলি করার ক্ষেত্রে সহায্য করছেন ।

Related posts

আউশগ্রাম বিধানসভার বিধায়কের খাদ্যসামগ্রী দান

ezeropoint +91 7797331771

আজ জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস

ezeropoint +91 7797331771

গুসকরা শহরে “সামাজিক দূরত্ব” না মেনেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে টাকা তোলার লম্বা লাইন

ezeropoint +91 7797331771

মতামত দিন