27/08/2026 : 2:36 PM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ ভেটকি মাছের পাতুরি

অর্পিতা চ্যাটার্জী, মেমারি, পূর্ব বর্ধমান

ভেটকি মাছের পাতুরি


উপকরণঃ
ভেটকি মাছের ফিলে,নারকেল বাটা, পোস্ত বাটা, সরষে বাটা, সরষের তেল, কাঁচালঙ্কা, নুন, হলুদ, লেবুর রস, কলাপাতা।

প্রস্তুতি প্রণালীঃ
মাছ নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন ।এরপর একটা পাত্রে সমস্ত উপকরণ দিয়ে মাছ গুলো মাখিয়ে নিন।এরপর কলাপাতা তে তেল ব্রাশ করে মাঝখানে একটা করে মশলা মাখানো মাছ রেখে পাতা চৌকো করে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দিন ।এরপর তাওয়া অথবা যেকোনো ছড়ানো পাত্রে তেল ব্রাশ করে পাতুরি গুলো রেখে এপিঠ ওপিঠ করে মাঝারি আঁচে ভেজে নিন । গরম গরম পাতুরি তৈরী ।


আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।

Related posts

মেমারিতে দোয়ার মজলিস মহিলা মাদ্রাসায়

E Zero Point

জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

E Zero Point

কেমন যাবে আপনার রবিবার জেনে নিন আজকের রাশিফল ও শুভ সংখ্যা

E Zero Point

মতামত দিন