28/05/2026 : 12:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে

আমিরুল ইসলামঃ গত কাল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমারুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ আমারুণ গ্রামে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্তমানে কোরোনা ভাইরাসের জেরে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের টান দেখা দিয়েছে ।সেই রক্তের টান মেটাতে আমারুণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ।

ভাতার ব্লকের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা জানান, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। আগামীতেও বেশ কয়েকটি অঞ্চলে আমাদের এই রক্তদান শিবির হবে। আজ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। তৃণমূল কংগ্রেসের কর্মী দের কে অসংখ্য ধন্যবাদ। মোট ৩০ জন রক্তদাতা রক্ত দেবেন এই রক্তদান শিবিরে।

রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত হুই, ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্চিত দত্ত।


Related posts

পরিবেশ দিবস উপলক্ষে ভাতার থানা ও নিত্যানান্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃক্ষরোপণ

E Zero Point

ঈদের নামাজ মেমারি কেন্দ্রীয় ঈদগাহে হবে না, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে নামাজ হবে

E Zero Point

ফের মঙ্গলকোটে রাম ও বাম থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে

E Zero Point

মতামত দিন