28/05/2026 : 10:00 AM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ ভাপা ডিমের কালিয়া

অর্পিতা চ্যাটার্জী, মেমারি, পূর্ব বর্ধমান

ভাপা ডিমের কালিয়া


উপকরণঃ
৪ টি ডিম, সঃ তেল, গোল মরিচ গুঁড়ো, কুচোনো পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো পিউরি, গরম মশলা , নুন, চিনি, অল্প জিড়ে ফোড়নের জন্য এবং ধনেপাতা কুঁচো।

প্রস্তুতি প্রণালীঃ
প্রথমে ৪টি ডিম বাটিতে অল্প নুন ও গোল মরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে একটা টিফিন কৌটোয় সরষের তেল মাখিয়ে তাতে ভরে পাত্রে ফুটন্ত জলে বসিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ফোটাতে হবে…..বাটি ঠান্ডা হলে একটা প্লেটে ভাপা ডিম নামিয়ে ছোটো চৌকো করে কেটে অল্প হলুদ মাখিয়ে তেলে হাল্কা করে ভেজে তুলতে হবে…..
এরপর কড়ায় থাকা গরম তেলে গোটা জিড়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচো ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা, লাল লঙ্কা বাটা,টমেটো পিউরি পরপর দিয়ে নুন, হলুদ,চিনি ও অল্প জল দিয়ে কষতে হবে , মশলা কষা হলে পরিমাণ মতো জল আর গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে তাতে ভাজা ডিমের টুকরোগুলো দিয়ে ৫ মিনিট রান্না করে ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে কড়া নামিয়ে নিতে হবে, এবার রুটি বা ভাতের সাথে পরিবেশন করা যাবে সুস্বাদু ভাপা ডিমের কালিয়া…..


আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।


Related posts

রান্নাঘরঃ পটলের দোর্মা

E Zero Point

জেনে নিন বুধবারের রাশিফল

E Zero Point

মধ্যমগ্রামে রামকৃষ্ণ মহাভাব আশ্রমে কুমারী পুজো

E Zero Point

মতামত দিন