27/08/2026 : 1:04 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খণ্ডঘোষে গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেল জলা জমিতে

নিজস্ব সংবাদদাতা, খণ্ডঘোষঃ এক গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খণ্ডঘোষ থানার সুলতানপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গৃহবধূর বাপের বাড়ি খণ্ডঘোষ থানার গুইড় গ্রামে। ওই গৃহবধূর নাম কানন বাগদী, বয়স আনুমানিক ৩৩ বছর। গৃহবধুর বাপের বাড়ির সূত্রে জানা যায় তাদের মেয়ে কানন বাগদীর সঙ্গে সুলতানপুর গ্রামের শ্রীমন্ত বাগদী সঙ্গে ১৩ বছর আগে তাদের মেয়ের বিবাহ হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাদের জামাই অর্থাৎ শ্রীমন্ত বাগদী বিভিন্ন রকম অসৎ এবং অন্যায় মূলক কাজের সঙ্গে জড়িত থাকত সেই সব বিষয় গুলিতে তাদের মেয়ে বাধা দিতে গেলে তার উপর অত্যাচার করত। গৃহবধূর স্বামী, বেশ কিছুদিন আগেও একটি ঘটনার সঙ্গে জড়িত ছিল,  গৃহবধুর বাপের বাড়ির লোকজন অভিযোগ করেন এইসব অন্যায় মূলক কাজে প্রতিবাদ করার জন্যই আমাদের মেয়েকে আজকে খুন হতে হয়েছে। গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন মিলে তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গলার নলি কেটে ফেলে।

এলাকাবাসীদের সূত্রে জানা যায় আজকে সকালে গৃহবধূর বসতবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি জল জমা জমিতে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় তারপরে এলাকাবাসীরা ছুটে যান গিয়ে দেখেন কানন বাগদির অর্থাৎ উক্ত গৃহবধূর দেহ পড়ে রয়েছে, পাশাপাশি খন্ডঘোষ থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন খন্ডঘোষ থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো, গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী অর্থাৎ শ্রীমন্ত বাগদী কে খণ্ডঘোষ থানার পুলিশ আটক করে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর সাউথ এসডিপিও এলাকায় যান এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।

Related posts

সামসেরগঞ্জের নদী ভাঙন কবলিত এলাকায় সাহায্যের হাত শিক্ষকমন্ডলীর

E Zero Point

করোনা সচেতনতা প্রসারে প্রতীকি বার্তা গ্রহরাজ ঠাকুরের

E Zero Point

অসুস্থ মা কে দেখতে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়ে মামলা মেনকার

E Zero Point

মতামত দিন