30/05/2026 : 1:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

গাঁ উজাড় করে লাল ঝাণ্ডায় ফিরলো পূর্বস্থলীতে

আলেক শেখ, কালনা, ১৯  জুনঃ পূর্বস্থলীতে অন্য রাজনৈতিক দল থেকে  লাল ঝাণ্ডার ফেরা শুরু হয়েছিল গত ১৭ জুন।  সেই ধারা শুক্রবারও অব্যাহত রইলো।  এদিন পূর্বস্থলীর নিমদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশপুর গ্রামের দুই শতাধিক শ্রমজীবী পরিবার ঝাণ্ডায় ফিরলেন। যার মধ্যে অধিকাংশ পরিযায়ী শ্রমিক।  উল্লেখ্য  নিজেদের জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে পরিযায়ী শ্রমিকরা বুঝেছেন–“ফেরাতে হলে হাল, ফিরুক আবার লাল..”|    তাই গত ১৭ই জুন পূর্বস্থলী উত্তর বিধানসভার কেন্দ্রের  দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তফসিলি জাতি অধ্যুষিত গাগড়া গ্রামের ৬৭ জন গ্রামবাসী লাল ঝান্ডার তলে আসেন।  তার মধ্যেও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের ছিলেন।

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক প্রদীপ কুমার সাহা   উপস্থিতিতে শুক্রবার সংখ্যালঘু অধ্যুষিত  হরিশপুর গ্রামে একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়।   এই সভায় অন্য রাজনৈতিক দলের  দুই শতাধিক মানুষ উপস্থিত হয়ে সিপিএইএমের  নীতি আর্দশ মেনে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন।   জীবনের অভিক্ষতায় তারা উপলব্ধি করেছেন শ্রমজীবী মানুষের প্রকৃত বন্ধু বামপন্থীরা।   অন্য রাজনৈতিক দলের দূর্নীতি স্বজনপোষনে অতিষ্ঠ হয়ে তারা লালঝাণ্ডায় আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।   বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন– মানুষকে আর বোঝানোর প্রয়োজন নেই।  তাঁরা স্বতঃস্ফূর্ত ভাবেই লালঝান্ডা তলায় ভিড় করছেন।   লাল ঝান্ডার তলায় মানুষের আসার স্রোত আর রোখা যাবে  না।

Related posts

পথদুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু ও আর এক সাংবাদিকের অবস্হা

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

E Zero Point

মতামত দিন