30/08/2026 : 8:31 AM
অন্যান্য

৫৫০ টাকা  ক্যুইন্টাল  ধান কেনার দাবিতে বিক্ষোভ কালনাতে

আলেক শেখ, কালনা, ২০ জুনঃ কৃষকের ধান ২৫৫০ টাকা  ক্যুইন্টাল  দরে কেনার দাবিতে  শনিবার  আকন্দপুকুর ও ধাত্রীগ্রামে বিক্ষোভ দেখানো হয়।  সিপিআইএম-এর কালনা-১ এরিয়া কমিটির উদ্যোগে দুই জায়গাতেই মিছিল হয়।  মিছিলে স্লোগান তোলা হয়– অবিলম্বে ২৫৫০ টাকা কুইন্টাল ধরে ধান কেনা শুরু করতে হবে,  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ফসলের চুক্তি চাষি সহ সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে,   রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিক দের উপযুক্ত পরিবেশে থাকা, খাবার ও চিকিৎসা ব্যবস্থা করতে হবে,  অবিলম্বে রে,গা র কাজ চালু করে বর্ধিত মজুরি সহ ২০০ দিনের কাজ চাই, কৃষক ও কৃষি ধ্বংস কারি নয়া কেন্দ্রীয় অর্ডিন্যান্স প্রত্যাহার করতে হবে,   ভাষন নয় রেশন চাই  কর্মহীন মানুষের কাজ চাই,    ফিরিস্তি দিয়ে কাজ নাই গরীবের এ্যাকাউন্টে টাকা চাই, সকলের জন্য স্বাস্থ্য ও কাজ চাই । এই দাবিগুলোর সমর্থেন দুই বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন– পার্টি নেতা শুকুল শিকদার,  মধু সিংহারায়, হালিম শেখ, রাখহরি সেন — প্রমুখ।

Related posts

করোনা মোকাবিলায় রাজ্যের বামপন্থী বিধায়কদের ১০ লক্ষ  টাকা অনুদান : ড. সুজন চক্রবর্ত্তী

E Zero Point

রেড জোন হাওড়ার টিকিয়া পাড়ায় কর্তব্যরত পুলিশবাহীনির উপর আক্রমণ

E Zero Point

ছন্দের মোহনায় : লাল্টু সেখ

E Zero Point

মতামত দিন