27/08/2026 : 3:26 PM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ গরম গরম মালপোয়া ভাজা

আহারে বাহারে, পূর্ব বর্ধমান

গরম গরম মালপোয়া ভাজা


উপকরণঃ


সূজি(২বাটি), ময়দা(১বাটি), চিনি(স্বাদ অনুযায়ী), ঘন করে ফোটানো দুধ, মৌরি, কাজু, কিসমিস, পছন্দমতো ভাজার তেল।।

প্রস্তুতি প্রণালীঃ


প্রথমে একটি বড়ো বাটিতে সূজি ,ময়দা এবং চিনি সাধারন তাপমাত্রায় রাখা ঘন দুধ দিয়ে ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে ৩০মিনিট রেখে দিতে হবে। এরপর ওর মধ‍্যে গোটা মৌরি এবং টুকরো করে রাখা কাজু, কিসমিস মিশিয়ে পরিমানমতো দুধ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে।মিশ্রণটি খুব পাতলা খুব ঘন ও হবে না।এরপর কড়াইতে তেল গরম করে গোল হাতায় করে মিশ্রণ দিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে গরম গরম মালপোয়া।।

বি: দ্র:-অনেকে মালপোয়া রসে ডুবিয়ে খেতে পছন্দকরে সেক্ষেত্রে একটি পাত্রে রস করে ভাজা মালপোয়া গুলিকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিতে হবে।


আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।


Related posts

২১ জুন থেকেই বাড়িতেই যোগাভ্যাস শুরু করে দিন- রইলো কিছু টিপস

E Zero Point

দেখে নিন রাম মন্দিরের গর্ভগৃহের প্রথম ছবি

E Zero Point

বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস? জেনে নিন আজ আপনার দিন কেমন যাবে

E Zero Point

মতামত দিন