27/08/2026 : 9:50 AM
বিদেশ

চিনা জওয়ানরা বন্দুক জড়িয়ে ঘুমাচ্ছেন ভারতীয় সেনারদের আতঙ্কে, ভাইরাল ভিডিও

সংবাদ সংস্থাঃ এশিয়া মহাদেশের দুই প্রবল প্রতাপশালী দেশ ভারত এবং চিন। আয়তনের বিচারে যেমন অন্যতম বৃহৎ, তেমনই সামরিক ক্ষমতার ক্ষেত্রেও শক্তিশালী। সাম্প্রতিকালের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে স্বভাবতই প্রশ্ন জাগছিল, ভারত চিন যুদ্ধ হলে কার দিকে পাল্লা ভারি থাকবে? এর উত্তর পাওয়া হয়তো কঠিন। কিন্তু ভারত সেনা যে লাল ফৌজের ঘুম উড়িয়ে দিয়েছিল তা বলাই বাহুল্য। অন্তত সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে সেটাই মালুম হয়। ১৮ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশ্রাম নিচ্ছেন চিনের বেশ কয়েকজন সেনা। হয়তো রোজকার ট্রেনিং-এর পরের বিশ্রাম। বিশ্রাম নিলেও বন্দুক কিন্তু কাছ ছাড়া করেননি কেউ। বন্দুক আঁকড়েই শুয়ে রয়েছেন তারা। ঠিক এমন সময়েই স্কোয়াড লিডাররা তন্দ্রাবস্থায় থাকা সেনাদের কাছ থেকে বন্দুক নিয়ে নেওয়ার চেষ্টা করলেও চিন সেনাবাহিনীর সৈন্যরা চোখে ঘুম নিয়েও তা শক্ত করে ধরে রাখন। কেউ বা আবার হকচকিয়ে উঠে দেখেন যে কোথাও আবার কোনও সমস্যা হল কি না।

যদিও এই ভিডিওর ব্যাখ্যা অনেক ভাবেই সম্ভব। কেউ বলতে পারেন সেনারা সর্বদাই সতর্ক তাই এই তৎপরতা। কেউ বা বলছেন ভারতীয় সেনাদের ত্রাসে ঘুম উড়েছে তাদের। কিছুমানুষ বলেছেন, ‘চিনের সৈন্যরা ভারতীয় সৈন্যদের জন্য সতর্ক হয়েছিলেন’ এবং কেউ আবার বলছেন, ‘চিনের সৈন্যদের অভিনয় ক্ষমতা’ নিয়ে মন্তব্য করেছেন।

Related posts

বাংলাদেশে বেইলি রোডে ভবনের আগুনে ৪৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২২

E Zero Point

ক্ষমতার নতুন মেরুকরণঃ ইসরায়েলের নজর দ. এশিয়ায়

E Zero Point

এবার নতুন রোগ মাঙ্কিপক্সঃ ছড়িয়ে পড়ছে দেশে দেশে – জেনে নিন কতটা বিপজ্জনক?

E Zero Point

মতামত দিন