30/08/2026 : 4:48 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বিডিওকে হুঁশিয়ারি-পালিয়ে বাঁচতে পারবেন নাঃ কালনা ও মন্তেশ্বর কৃষকসভার বিক্ষোভ

আলেক সেখঃ অগনিত মানুষের বিক্ষোভ কর্মসূচি দেখে বিডিও অজুহাত দেখিয়ে অফিস থেকে বেড়িয়ে পড়লে কৃষক নেতারা জয়েন্ট বিডিওর নিকট ডেপুটেশন দিতে অস্বীকার করেন। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে কৃষকসভার নেতৃত্ব বলেন- তৃনমূলের দালালি করে, কৃষক সহ মেহনতি মানুষের দাবিকে অস্বীকার করে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবেন না। এরপর যেদিন আসা হবে, বিডিও না থাকলে গোটা অফিস ঘিরে রাখা হবে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মন্তেশ্বর বিডিও অফিসে কৃষক  বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে।  কৃষক বিরোধী অর্ডিন্যান্সের বিরুদ্ধে, অত্যাবশকীয় পণ্য আইন সংশোধনের নামে কালোবাজারি ও মুজতদারদের উৎসাহিত করা সহ কয়েকটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে এই কর্মসূচি সংগঠিত করে  সারা ভারত কিষান সংঘর্ষ সম্বন্বয় কমিটি। এই বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন চৌধুরী মহঃ হেদায়েত্তুলাহ এবং বক্তব্য রাখেন ওসমান গনি সরকার, হামিদ সেখ, রূবেন রায়, ধনঞ্জয় সামন্ত প্রমূখ।
একই দাবিতে এদিন কালনা ২ কৃষক সংগ্ৰাম সমম্বয় কমিটির উদ‍্যোগে কালনা ২ বি,ডি,ও -র নিকট ডেপুটেশন ও সিঙ্গার কোন ব‍্যাঙ্ক বাজারে বিক্ষোভ সভা  অনুষ্ঠিত হয় ।  বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কাজী নুরুল ইসলাম। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, মোহাম্মাদ শাহ, জয়দীপ ভট্টাচার্য্য, হাফিজুল রহমান প্রমূখ।
কালনা-১  কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে সুলতানপুরে মিছিল ও বিক্ষোভ সভা  করা হয় । বক্তব্য রাখেন মহিলা নেত্রী অঞ্জু কর, সুকুন শিকদার শ্যামল পাল প্রমূখ।
 

Related posts

দক্ষিন ২৪ পরগনার মনমথপুরে স্বামী প্রনবানন্দের নামে স্বাস্থ্য ও ত্রান পরিষেবা কেন্দ্র 

E Zero Point

৩২তম ট্রাফিক সপ্তাহের উদ্বোধন বর্ধমান শহরে

E Zero Point

সামান্য বৃষ্টিতেই জল জমে যায় বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রে-

E Zero Point

মতামত দিন