26/08/2026 : 11:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

একই সময় সিপিএম ও বিজেপির জোড়া অবরোধ কর্মসূচির সাক্ষী রইল মেমারি শহর

ভরত সত্যান্বেষীঃ লাদাখে চীন সেনার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মেমারি মোড়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর কুশপুত্তলিকা দাহ করল বিজেপি কর্মীরা | লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা | বিভিন্ন জায়গায় চলছে চীনবিরোধী বিক্ষোভ |
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবাংলা বিজেপি মহিলা মোর্চার নেত্রী মৌমিতা বিশ্বাস মিত্র, মেমারি নগরের সভাপতি মনোজ কুমার বিশ্বাস, ২৫ নম্বর জেলা পরিষদের অবজারভার শৈলেন বিশ্বাস ও কয়েকশো বিজেপি কর্মী |

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী অর্ডিন্যান্সের বিরুদ্ধে, অত্যাবশকীয় পন্য আইন সংশোধনের নামে কালোবাজারি ও মুজত দারদের উৎসাহিত করার বিরুদ্ধে, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কৃষকের ফসলের দেড়গুন দাম দিয়ে ফসল কেনা ও কৃষিঋন মুকুবের দাবিতে এবং আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রকাশ করার দাবিতে, আজ মেমারি ১ নম্বর ব্লকের চকদিঘী জি টি রোডের উপর অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সারা ভারত কিষান সংঘর্ষ সম্বন্বয় কমিটি |

সিপিআইএমের অবস্থান-বিক্ষোভে যেমন বেশ কিছুক্ষণ জি টি রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায়, তেমনি বিজেপির তরফ থেকে চীনা রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দহনের ফলে মেমারি বামুনপাড়া মোড় কিছু সময়ের জন্য থমকে যায় | তবে কোন অবস্থান-বিক্ষোভই দীর্ঘস্থায়ী না হওয়ার ফলে সাধারণ মানুষের উপর খুব একটা প্রভাব না পড়লেও মানুষ বলতে শুরু করেছে এই করোনা আবহে ২০২১-এর ভোটের ঘন্টা কিন্তু বেজে গেলো।

Related posts

গুসকরায় পালিত হলো রাখি বন্ধন উৎসব

E Zero Point

পুলিশ দিবস পালিত হল রায়নার মাধবডিহি থানার উদ্যোগে

E Zero Point

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠন পরিচিতি ও সদস্যতা অভিযান মেমারিতে

ezeropoint

মতামত দিন