29/08/2026 : 9:51 PM
আমার বাংলাআরামবাগদক্ষিণ বঙ্গহুগলি

রাস্তায় ধান বীজ পুঁতে বিজেপির বিক্ষোভ আরামবাগ পৌর শহরে

সুমন চক্রবর্ত্তীঃ আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ব্যস্ততম রাস্তা পুরাতন বাজার। সেই রাস্তার বেহাল দশা, সামান্য বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে যায় জল। এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করতে বাধ্য হয়। আজ এলাকার কিছু মানুষ ও বিজেপির নেতা ও কর্মীরা রাস্তার উপর ধানের চারা বসিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন।

বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ ঘোষ জানান যে, বহুবার পৌরসভায় জানিয়ে কাজ হয়নি। কোন সুরাহা না পেয়ে মাঠের বদলে রাস্তার উপর ধান বীজ পুঁতে প্রতিবাদ জানালেন বিজেপির যুবমোর্চার কর্মীরা। যদি রাস্তার কাজ তাড়াতাড়ি শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পথে নামবে বিজেপি কর্মীরা।

 

Related posts

মেমারিতে পুলিশের গাড়িকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার পিকআপ ভ্যানের চালক

E Zero Point

স্বাধীনতা দিবসে জামালপুর ১ নং পঞ্চায়েতে শিশু উদ্যানের উদ্বোধন

E Zero Point

উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গে – আদিবাসী গৃহবধূকে গণধর্ষণ পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন