30/08/2026 : 11:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ

স্টাফ রিপোর্টারঃ আজ মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সুলতানপুর রেলগেটের কাছে এক ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। সংবাদসূত্রে জানা গেছে তার বয়স ৩০ বছর এবং কয়েকদিন আগে মহারাষ্ট্র থেকে ফিরেছেন। পারিজাতনগর স্থিত মেমারি টেকনিক্যাল কলেজে কোয়ারিন্টনে ছিলেন এবং সেখানেই তার লালারস সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। গত দুদিন হলো তিনি সুলতানপুরে তার বাড়িতে ফিরেছেন।

ইতিমমধ্যে পুলিশ সেখানে পৌঁছে গেছে। স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিয়ে দেখছেন কে কে তার সংস্পর্শে এসেছেন। আক্রান্ত ব্যক্তিকে কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। তার বাড়ির আসেপাশের এলাকা ঘিরে ফেলা হবে।

–আরও বিস্তারিত খবর আসছে….

ছবিঃ নূর আহামেদ ও মইদুল ইসলাম

Related posts

ভাতার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পাট্টা বিতরণ

E Zero Point

বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে বর্ধমান রত্ন প্রদান

E Zero Point

রাত পোহালেই ভাগ্য নির্ধারণ, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রবেশের অনুমতি

E Zero Point

মতামত দিন