06/06/2026 : 12:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

রাত পোহালেই ভাগ্য নির্ধারণ, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রবেশের অনুমতি

গণনার দিন গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে দরকার করোনা নেগেটিভ সার্টিফিকেট ; জেলা প্রশাসনের তরফ থেকে নতুন নিয়ম জারি

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১ মে ২০২১:


আগামী রবিবার অর্থাৎ ২রা মে ভোটের ফল প্রকাশের দিন। করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই পশ্চিমবাংলায় ৮ দফা ভোট পরিপূর্ণ হয়েছে। কিন্তু আগামীকাল ভোট গণনার দিনে একটু কঠোর সচেতনতা অবলম্বন করা হবে বলে জানা গেছে।


ইতিমধ্যেই গণনা কেন্দ্রে যারা থাকবেন অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সকলের করোনা টেস্ট করা শুরু হয়েছে।
এমনকি জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রত্যেক সাংবাদিক বন্ধুদের করোনা টেস্ট সম্পন্ন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদের মধ্যে যাদের রিপোর্ট পজিটিভ আসছে তারা গণনা কেন্দ্রে যেতে পারবেন না। আবার যে সকল সাংবাদিকদের রিপোর্ট নেগেটিভ আসবে কেবলমাত্র তারাই থাকতে পারবেন গণনা কেন্দ্রে।

সারা রাজ‍্যের সাথে তাল মিলিয়ে আগামীকাল বর্ধমান শহরের দুইটি ভোট গণনা কেন্দ্রে অর্থাৎ সাধনপুর এম.বি.সি ইন্সটিটিউট ও গোলাপবাগ ইউ.টি.আই কেন্দ্রে ভোট গণনা হবে। জানা গেছে, প্রশাসনের তরফ থেকে কঠিন নিরাপত্তার মধ‍্যে রাখা হয়েছে ইভিএম মেশিনগুলো।এছাড়া ভোটগণনা কেন্দ্রগুলোও কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী স্বয়ং রয়েছেন স্ট্রংরুম নিরাপত্তার দায়িত্বে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভোট গননার দিন গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

যে কোনো রাজনৈতিক দলের কর্মীর কোভিড নেগেটিভ সার্টিফিকেট না থাকলে গণনা কেন্দ্রে প্রবেশ মিলবে না বলে জানা গেছে। গণনা কেন্দ্রের ভিতর যারা থাকবেন প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতে হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২রা মে গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ‍্যে জারি থাকবে ১৪৪ ধারা। এছাড়া গণনার মাঝে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পরলে তার জন্য এম্বুলেন্স পরিষেবাও থাকবে বলেও জানা গিয়েছে।

Related posts

সুপ্রিম কোর্টের আইনজীবির বাড়িতে মহা নবমীর বিশেষ পূজা

E Zero Point

মেমারিতে ফুটবল খেলার উদ্বোধন

E Zero Point

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী

E Zero Point

মতামত দিন