30/08/2026 : 3:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাতগেছিয়া পথদূর্ঘটনায় মৃত্যু এক মহিলার

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ৯ সেপ্টেম্বর, ২০২০:


মর্মান্তিক পথদূর্ঘটনায় মৃত্যু এক মহিলার । ঘটনাটি ঘটেছে মেমারি ২ ব্লকের অন্তর্গত সাতগেছিয়ার ঘটকপাড়া মোড়ে । স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় । ওই মহিলা সাতগেছিয়া গ্রামের বাসিন্দা মিতা শেঠ । তিনি বর্ধমান কালনা রোডের ওপর দিয়ে যাওয়ার সময় একটি লরি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সাতগেছিয়া ফাঁড়ি ও মেমারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । উক্ত ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় । সূত্রের খবর ঘাতক লরিটি পলাতক।

Related posts

প্রকৃতির ভয়াল রোষ থেকে বারে বারে বাঁচাচ্ছে “আকাশ”

E Zero Point

এক নজরে দেখে নিন ১৫ দিনের বাছাই করা সংবাদঃ জিরো পয়েন্ট পাক্ষিক সংবাদ পত্র – ৫ জুলাই ২০২২

E Zero Point

রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারিতে

E Zero Point

মতামত দিন