31/05/2026 : 1:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি ১ ব্লকের আশাকর্মীদের বীরাঙ্গনা সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৯ সেপ্টেম্বর ২০২০:


আজ মেমারি পঞ্চায়েত সমিতির ১০টি পঞ্চায়েতে অবস্থিত সকল স্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মীদের এক যোগে সংবর্ধনা দেওয়া হল। করোনা পরিস্থিতিতে আশাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছেন করোনা উপসর্গ আছে কিনা কিংবা যাদের করোনা পজিটিভ হয়েছে তাদের সংস্পর্শে আসা মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা করা – এসবই করতে হচ্ছে আশাকর্মীদের। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যজুড়ে আশাকর্মীদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ সমষ্টি উন্নয়ণ আধিকারিকের সহযোগিতায় ১৭৪ জন আশাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন আধিকারিকরা। গোপগন্তার ১ ও ২ পঞ্চায়েতের মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস এবং নিমো ১ পঞ্চায়েতে মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম এবং আমাদপুর পঞ্চায়েতে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন ভট্টাচার্য উপস্থিত থেকে সংবর্ধনা দেওয়া হয় আশাকর্মীদের। এছাড়াও দলুইবাজার ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল ও জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই গন্তার ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলেন।

 

Related posts

মেমারি প্রিমিয়ার লিগের ক্রিকেট ফাইনালে অভিনেত্রী সোহিনী সরকার

E Zero Point

শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের নার্সিংহোমে বিক্ষোভ

E Zero Point

বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের বাইক অভিযান

E Zero Point

মতামত দিন