07/06/2026 : 12:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরেঃ পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে

সত্য নারায়ন সিকদারঃ মন্তেশ্বর ব্লকে দেনুর পঞ্চায়েতের অন্তগত মৌসা গ্ৰামে অস্বাভাবিক ভাবে এক কিশোরীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো | ওই গ্রামের পুটশুড়ী এলাকার এক পরিত্যক্ত সাবমারসিবল ঘরের বাইরে দেওয়ালে আকশিতে ঝুলছিল ওই কিশোরীর মৃতদেহ | আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে সাধারন মানুষ দেখতে পায় | ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মৃতার পরিবারের লোক এসে দেহটি শনাক্ত করে গ্রামে নিয়ে আসে |


মৃতার ভাই তহাসিক সেখের অভিযোগ, পূর্ব পরিচিত এক যুবক তার বোনকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে | তার পরনের জামাটিও উল্টো পড়ানো ছিল | তার কাছে জামা কাপড়ের একটি ব‍্যাগ পাওয়া যায়, তার সাথে থাকা দুইটা মোবাইল ছিলো সেগুলি খোয়া গেছে বলে পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে | পরিবারের তরফ থেকে আরও জানা যাচ্ছে যে, মৃত কিশোরী বাড়িতে কাউকে না জানিয়েই গত কাল সন্ধ‍্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় | তবে যাওয়ার আগে কার সাথে যাচ্ছে তা একটি খাতায় লিখে যায় | ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ।

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরেঃ পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে।****বিভিন্ন সংবাদের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট www.ezeropoint.net

Zero Point- জিরো পয়েন্ট यांनी वर पोस्ट केले गुरुवार, २ जुलै, २०२०

Related posts

২০০ বছরের পুরনো কালী পূজা পশ্চিম বর্ধমানে

E Zero Point

গ্রামপঞ্চায়েত সদস্যের স্বামীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

E Zero Point

পঠন-পাঠন শুরু হলো মেমারি শহরের বিদ্যালয়ে

E Zero Point

মতামত দিন